চট্টগ্রাম   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

 রাঙ্গুনিয়ায় ২৫ কমিউনিটি ক্লিনিক ঝুঁকিপূর্ণ ভবনে চলছে স্বাস্থ্যসেবা

রাঙ্গুনিয়া প্রতিনিধি :    |    ০৫:৪৬ পিএম, ২০২৬-০৯-১৭

 রাঙ্গুনিয়ায় ২৫ কমিউনিটি ক্লিনিক ঝুঁকিপূর্ণ ভবনে চলছে স্বাস্থ্যসেবা

রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৫ টি কমিউনিটি ক্লিনিকের ভবনকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব ভবন পুনর্নির্মাণ করা প্রয়োজন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। এ ছাড়া উপজেলার আরও কয়েকটি কমিউনিটি ক্লিনিককে মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ক্লিনিক গুলোর মধ্যে রয়েছে রাঙ্গুনিয়া ইউনিয়নের দক্ষিণ সাবেক নাথপাড়া, মরিয়মনগরের দক্ষিণ ইছামতি ও মৌলভীপাড়া, উত্তর পারুয়া, মধ্য পারুয়া, পোমরার মধ্যম নোয়াগাঁও, শিলকের নটুয়ারটিলা, ফকিরাঘাট, পদুয়ার ফলাহারিয়া, চন্দ্রঘোনার সুফিপাড়া, দক্ষিণ রাজা নগরের ফুলবাগিচা, লালা নগরের বেড়িবাঁধ, বেতাগীর তিনসৌদিয়া, দক্ষিণ সরফভাটা ও মৌলানাগ্রাম, পদুয়া ইউনিয়নের ফলাহারিয়া কমিউনিটি ক্লিনিক উল্লেখযোগ্য। তাছাড়াও পদুয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের প্রাথমিক স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র।

ভবনটি ঝুঁকিপূর্ণ হলেও স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ হয়নি। প্রতিদিন স্থানীয় বাসিন্দারা সেখানে প্রাথমিক চিকিৎসা ও বিভিন্ন স্বাস্থ্যসেবা নিতে আসেন। ফলারিয়া কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নঈম উদ্দিন বলেন, ‘ক্লিনিক ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তারপরও এলাকার মানুষের কথা বিবেচনা করে নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। প্রতিদিন স্থানীয় মানুষ এখানে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিতে আসেন।’

তিনি বলেন, ‘ভবনটি দ্রুত পুনর্নির্মাণ করা হলে রোগী ও স্বাস্থ্যকর্মী উভয়ের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ভবনটি পুনর্নির্মাণের ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।
মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ক্লিনিকগুলোর মধ্যে রয়েছে রাজানগরের এসএম খাগড়াকুল, হোসনাবাদের দক্ষিণ নিশ্চিন্তাপুর, মরিয়মনগরের মাইজপাড়া, সরফভাটার মীরেরখীল, পদুয়ার নারিশ্চা মৌলভীপাড়া, পশ্চিম খুরশিয়া, ইসলামপুরের উত্তর ঘাগড়া, দক্ষিণ রাজানগরের খোরশেদ তালুক এবং লালানগরের আলমশাহ পাড়া কমিউনিটি ক্লিনিক। স্থানীয় বাসিন্দারা বলেন, প্রত্যন্ত এলাকার মানুষের কাছে কমিউনিটি ক্লিনিকগুলো প্রাথমিক স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশেষ করে মা ও শিশু, বয়স্ক ব্যক্তি এবং সাধারণ রোগীদের জন্য এসব ক্লিনিক সহজে স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ তৈরি করেছে। 
তাঁদের অভিযোগ, ভবন ঝুঁকিপূর্ণ হওয়ার পরও সেখানে সেবা কার্যক্রম চলায় রোগী ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এ ঝুঁকি আরও বেড়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ক্লিনিকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পুনর্নির্মাণ করা হোক। একই সঙ্গে মধ্যম ঝুঁকিতে থাকা ক্লিনিকগুলোর অবস্থাও পরিদর্শন করে প্রয়োজন অনুযায়ী সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাব জমিলা বলেন, ‘ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 'স্থানীয় বাসিন্দাদের মতে, গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক চালু রাখা যেমন জরুরি, তেমনি স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য নিরাপদ ভবন নিশ্চিত করাও জরুরি।
 

রিটেলেড নিউজ

 চট্টগ্রামের পটিয়ার হাজার হাজার ব্যাংকার চাকরিচ্যুত, ঢাকায় আমরণ আন্দোলন

 চট্টগ্রামের পটিয়ার হাজার হাজার ব্যাংকার চাকরিচ্যুত, ঢাকায় আমরণ আন্দোলন

পটিয়া প্রতিনিধি : : দেশের ব্যাংকিং খাতে সরকার পতনের পরে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে চট্টগ্রামে, বিশেষ করে পটিয়ায়। কারণ ছা...বিস্তারিত


প্রতিবন্ধকতা তাঁদের স্বপ্নকে থামাতে পারেনি

প্রতিবন্ধকতা তাঁদের স্বপ্নকে থামাতে পারেনি

রাঙ্গুনিয়া প্রতিনিধি : : অনিরুদ্ধ অপু, রাঙ্গুনিয়া: নানা সীমাবদ্ধতার মধ্যেও এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সাফল্যের সঙ্গে উত্তী...বিস্তারিত


অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বোয়ালখালীতে অভিযান

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বোয়ালখালীতে অভিযান

বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন...বিস্তারিত


পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর